টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেনের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

মোঃ মশিউর রহমান:

চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। এ উদ্যোগের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে এ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

পরীক্ষার প্রথম দিন থেকেই টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম শুরু করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেন।

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। একই সঙ্গে সাধারণ মানুষও এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান তুষার, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহমেদ, এলাসিন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অনিক, ছাত্রনেতা ফাহাদ, পারভেজ, হাদি, হানিফ, রোকনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *