টাঙ্গাইলে অক্ষম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ

মোঃ ফারুক আহমেদ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলে অন্ধ, পঙ্গু, বধির, বোবা অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা সদরের শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অক্ষম অসহায় পুনর্বাসন সংস্থা, টাঙ্গাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

বাংলাদেশ অক্ষম অসহায় পুনর্বাসন সংস্থা, টাঙ্গাইলের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ মাসুদুর রহমান (তুহীন), সহকারী অধ্যাপক সাধারণ সম্পাদক, জাসাস জেলা শাখা, টাঙ্গাইল।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে অন্ধ, পঙ্গু, বধির, বোবা নিঃস্ব মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *