টাঙ্গাইলে বুকিং সহকারীদের মানববন্ধন

মোঃ ফারুক আহমেদ:

রাজশাহী রেলওয়ে স্টেশনে চিফ কমার্শিয়াল ম্যানেজার আহসানউল্লাহ ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন রেলওয়ে স্টেশনের বুকিং সহকারীরা।

সোমবার দুপুরে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রেলকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন প্রধান বুকিং সহকারী রেজাউল করিম, সহকারী স্টেশন মাস্টার নাজমুল ইসলাম এবং বুকিং সহকারী গ্রেড-২ আশরাফুল ইসলাম ও তারেক রহমান। বক্তারা বলেন, রেলকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *