
স্টাফ রিপোর্টার :
,বিদায় শুধু সুখেরই নয় দুখেরও হয় জানি, সে বিদায় যদি দেয় আগামীর হাতছানি,, এ স্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইলের এলেঙ্গায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আশীর্বাদ
অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ শে জুন শুক্রবার সকালে মমতায় নীড়ে মজুমদার টিউটোরিয়াল একাডেমী এ আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল দোয়া, আলোচনা, মধ্যাহ্নভোজ ও
উপহার বিতরণ।
মজুমদার টিউটোরিয়াল একাডেমীর পরিচালক অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
জাতীয় সাংবাদিক সংস্থা টাংগাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন,
ভুয়াপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক
ড. আলী রেজা, নাগরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ ইয়ামিন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব, জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা পৌর ইউনিটের সাধারণ সম্পাদক
বুলবুল আহমেদ শিকদার ও মোঃ আলমাস মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রদর্শক মো: জামির আলী।