ডিএমপির যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযান: ৬২টি চোরাই মোবাইল উদ্ধার, ১২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযান টিম ২৪ মার্চ ২০২৬ ইং রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া ও গোলাপবাগ এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ২,৮০,৫০০ টাকা। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত অভিযানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সাহিদুর রহমান, এসআই (নিঃ) শাহনেওয়াজ সহ অন্যান্য সংযুক্ত অফিসার ফোর্স। অভিযান পূর্বক যাত্রাবাড়ী থানার জিডি নং-২৩৫১, তাং-২৪/০৩/২০২৬ ইং রেকর্ড করা হয়। পরবর্তীতে এসআই (নি:)/ মোঃ সাহিদুর রহমান বাদী হয়ে ধারা-৪১৩ পেনাল কোডে এজাহার দায়ের করলে মামলা রুজু হয় (মামলা নং-৭৭, তাং-২৫/০৩/২০২৬)।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
১। এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), পিতা-মৃত আলেক শেখ, মাতা-মৃত আমেনা বেগম, স্থায়ী সাং-কুচিয়াগ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর, বর্তমান সাং- গোবিন্দপুর (স্কুল রোড), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ২। মোঃ ফারুক (৪৩), পিতা- আঃ আজিজ, মাতা-সুফিয়া বেগম ওরফে সুরিয়া বেগম, স্থায়ী সাং- বিশনদী, থানা ও জেলা-চাঁদপুর, বর্তমান সাং- খানবাড়ী চৌরাস্তা (বাগানবাড়ী রোড), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৩। আবু বক্কর সিদ্দিক (৪৫), পিতা- মোঃ আলেক শেখ, মাতা- রহিমা বেগম, স্থায়ী সাং-আমডাঙ্গা, থানা- মধুখালী, জেলা-ফরিদপুর, বর্তমান সাং- শেখদী চৌরাস্তা কমিশনার অফিসের পিছনে), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৪। মোঃ রুবেল (৩৯), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-পান্না বেগম, স্থায়ী সাং- দশআনি, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, বর্তমান সাং-১ শেখদী, সাং-২ বাগানবাড়ী মসজিদ গলি, থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৫। আব্দুর রাজ্জাক (৪৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- রাজবানু, স্থায়ী সাং- মোকারন, থানা ও জেলা-পটুয়াখালী, বর্তমান সাং- খানবাড়ী চৌরাস্তা (বাগানবাড়ী রোড), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৬। মোঃ মিজান (৫১), পিতা-জনাব আলী ভূইয়া, মাতা-সালমা বেগম, স্থায়ী সাং- মানিকনগর (মিয়াজান গলি, হোঃ ৭৮/৮ এর এ), থানা-মুগদা, জেলা- ঢাকা, বর্তমান সাং-ধলপুর ১৫/১ এর এ থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৭। মোঃ আলমগীর (৪৮), পিতা- মৃত শাহাজাহান, মাতা- মৃত আলেয়া বেগম, সাং- ১ নং ধলপুর (নজু মহাজনের বাড়ির ভাড়াটিয়া), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ৮। মোঃ মামুন (৪৫), পিতা-মতিন গাজী, মাতা- সাজেদা বেগম, স্থায়ী সাং- জাংগালিয়া, থানা-কালিগঞ্জ, জেলা-গাজীপুর, বর্তমান সাং- মানিকনগর (ওয়াসা রোড মডেল স্কুল সংলগ্ন লিয়াকত আলীর ভাড়াটিয়া), থানা-মুগদা, জেলা- ঢাকা। ৯। মোঃ রাশেদ (৩৫), পিতা- মোঃ সালাম ঢালি, মাতা- হাসিনা বেগম, স্থায়ী সাং- গোলাপবাগ (হোঃ ২৫/গ), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা, বর্তমা সাং-ধলপুর (নারিকেল বাগান মসজিদ গলি হাজীর বিল্ডিং এর ভাড়াটিয়া), থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ১০। মোঃ শামসুল হক মিলন (৬৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন শেখ, মাতা-মৃত জহরুন বেগম, স্থায়ী সাং কলকাতা ভূইদা, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং-ঘুন্টিঘর (নিকেতন গলি হোঃ ৬০/এ), থানা- গেন্ডারিয়া, জেলা- ঢাকা। ১১। দীন ইসলাম (৪৭), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা- মৃত মহারানী, সাং- ধলপুর লিচুবাগান, (হোঃ ৫২/১/এ), থানা-যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। ১২। মোঃ সাইদুল ইসলাম (২৩), পিতা- মোঃ সাইফুল ইসলাম ব্যাপারী, মাতা- মৃত পারভীন ইসলাম স্থায়ী সাং- কায়েতপাড়া, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, বর্তমান সাং- ধলপুর (হোঃ ৩৩/৩), যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।

উদ্ধারকৃত আলামত হিসেবে ৬২টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পুলিশি তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

যাত্রাবাড়ী থানার এই বিশেষ অভিযান অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সূত্র জানিয়েছে এবং এ ঘটনায় এলাকায় সংঘবদ্ধ অপরাধ চক্রের উপর কড়া বার্তা দেয়ার পাশাপাশি চোরাই মোবাইল ব্যবসা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *