আব্দুর রশিদ:
তালায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় তালা পুরাতন স্কুল ফুটবল মাঠে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
নুরাল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এজিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলায় নুরাল্লাপুর প্রাথমিক বিদ্যালয় ৯ গোল করে জয় লাভ করে। খেলায় নুরাল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাফুজুর রহমান কোচের দায়িত্ব পালন করেন।