এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাহমিদ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১০/১২/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে বারইয়ারহাট বাজারের হাওয়া ভবন সংলগ্ন জামালপুর সড়কের সামনে তিন রাস্তার মাথায় সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে হত্যার ঘটনা ঘটে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত হন তাহমিদ।
ঘটনার বেশ কিছুদিন পর জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাহমিদ উল্লাহ (১৮) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি কাজী আরিফুল ইসলাম (২৬), পিতা—কাজী রফিক আহমদ, মাতা—নুর জাহান বেগম, গ্রাম—উত্তর সোনাপাহাড়, ২নং ওয়ার্ড, বারইয়ারহাট পৌরসভা, থানা—জোরারগঞ্জ, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩/০৩/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ০০ মিনিটে বারইয়ারহাট বাজারের উত্তরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।