নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ)’র সদস্য আতিকুর রহমান তমালের (এ্যাসাইনমেন্ট এডিটর, সময় টিভি) বাবা, এ কে এম শাহজাহান, ঢাকার শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আতিকুর রহমান তমাল পরিবারের বড় ছেলে।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) এ কে এম শাহজাহান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আরডিজেএ সভাপতি বাতেন বিপ্লব ও সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন, এ কে এম শাহজাহান-এর মৃত্যুতে এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তারা।