দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়ব আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে এ কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্স চত্বরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সামাজিক বৈষম্য বাড়ায়। সুশাসন প্রতিষ্ঠা ও দেশের অগ্রগতির জন্য তরুণদের এগিয়ে আসার ওপর তারা গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *