দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬ এর জন্য মনোনীত হলেন সমাজকর্মী ও মানবাধিকারকর্মী মিতু

মো. আরাফাত হোসেন:

সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন সমাজকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ মিজানুল হক মিতু। আগামী ২৮শে এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
মোঃ মিজানুল হক মিতু বর্তমানে ‘পদ্মকুঁড়ি হিজড়া সংঘ’-এর সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আমাদের সমাজে হিজড়া জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে অবহেলিত এবং মূলধারা থেকে বিচ্ছিন্ন। মিতু তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সমাজের এই প্রান্তিক মানুষের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি আর্তমানবতার সেবা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। সমাজকল্যাণে বিশেষ ভূমিকা রাখা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বৈষম্য দূরীকরণে তার এই মানবিক প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *