দোহাজারীতে বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন

সৈকত দাশ ইমন:

দোহাজারীতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত ১০ জুলাই থেকে আজ ১৫ জুলাই পর্যন্ত দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে তিনি ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবারসহ অন্যান্য জরুরি সহায়তা প্রদান করেন।

ত্রাণ বিতরণকালে যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুবদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে যুবদল সবসময় জনগণের পাশে থাকবে এবং পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির নেতা মো. নাছির, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক, সদস্য সচিব মাহফুজ, সদস্য ফরিদুল আলম, মো. শাহজাহান, ছাত্রদল নেতা মো. অভি, মো. তসলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আজগর, সদস্য সচিব জয়নাল আবেদীন সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *