নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমির হোসেন:

ঝালকাঠির ঐতিহ্যবাহী নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কে এম সবুজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ইফতার দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) মো. রিজবী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম, পুলিশ পরিদর্শক (তদত) মো. আশ্রাফ আলী, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি পৌর বিএনপি সভাপতি পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাছুম শরীফ, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মনির ইউজামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, যুবদল আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শাহীন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, সদস্য সচিব পলাশ সজ্জ্বন, যুবদল নেতা হাসিবুল হাসান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, যুগ্ম আহ্বায়ক আদিব হাসান, ভলানটিয়ার্স অব নলছিটির আহ্বায়ক মো. শাহাদাত আলমসহ আরও অনেকে।

এছাড়া ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ ইরান ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হানযালা নোমানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *