আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে প্রতিবছরের ন্যায় কানম ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত নলছিটি পৌরসভার মেয়র প্রার্থী মো. কামরুজ্জামান মান্না এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, গত বছর প্রায় ১৪০০ জন মানুষের মাঝে বিনামূল্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছিল। এবছর তা বাড়িয়ে ১৫০০ জনকে বিতরণ করা হয়েছে।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষকে তিনি সহায়তা করতে পারেন।