নলছিটিতে সুজনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

আমির হোসেন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন-১২৬, ঝালকাঠি-০২ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান ২৭ জানুয়ারি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা চায়না মাঠ সড়ক সুজন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ সাহাদাত হোসেন মনু, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, পিএফজি সদস্য মাওলানা শাহজালাল জিহাদি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি পলাশ হাওলাদার, দিপ্ত টেলিভিশনের সাংবাদিক ও সুজন পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মোঃ খালিদ হাসান তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর নুরু নেহার বেগম, উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আয়োজক সংগঠন সুজনের নেতৃবৃন্দ জানায়, ২৭ জানুয়ারি সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঝালকাঠি-২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া মোট ৮ জন প্রার্থীই যথাসময়ে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। এছাড়াও ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের গুরুত্বপূর্ণ নাগরিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অবহিত ও অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *