নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের বক্তব্য

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যাত সাহিত্যিক, সমাজসেবক, আত্মাধিকার সাধক, সমাজসংস্কারক, জ্ঞানতাপস, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক ও দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ)–এর হাতে গড়া ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন-এর সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে ৫ রমজানে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি ইফতার মাহফিলের পূর্বে পাক রওজা শরীফ জিয়ারত করেন এবং ইফতারের পর মাগরিবের নামাজে ইমামতি করেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রাসেল আশকারী ও আবু ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন ও সেক্রেটারি কাজী হাবিবুল্লাহসহ দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান, আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, খায়রুল হাসানসহ মিশনের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ছয় সহস্রাধিক মুসল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *