নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আজ মঙ্গলবার সকাল ০৮:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অতঃপর সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইনস ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ বজলুর রহমান, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এএসআই আবুল কালাম আজাদ, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ আতাউর রহমান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ রফিক (বিপিএম), জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার পারভেজ ভূইয়া, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ) আপন কুমার মজুমদার, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা নারায়ণগঞ্জে কর্মরত এসআই (নিঃ) এম এম আব্দুল আজিজ, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ নাজিম উদ্দিন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা নারায়ণগঞ্জে কর্মরত এসআই শরিফুল হাসান, কর্তব্যরত অবস্থায় ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে হাতেনাতে আটক করায় বিশেষ পুরস্কার হিসেবে নারায়ণগঞ্জ ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট সালমান ও তার দল, কর্তব্যরত অবস্থায় ১,০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ আসামি গ্রেফতার করায় সার্জেন্ট সালমান ও তার টিম বিশেষ পুরস্কার হিসেবে নারায়ণগঞ্জ ট্রাফিক শাখায় কর্মরত ১) সার্জেন্ট সিয়াম, ২) সার্জেন্ট সালমান, ৩) কং/১২৮৩ রোমাজ, কর্তব্যরত অবস্থায় ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আসামি গ্রেফতার করায় বিশেষ পুরস্কার হিসেবে নারায়ণগঞ্জ ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট টিআই হারুন অর রশিদ, এবং ৭৪টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করায় আইসিটি শাখায় কর্মরত এসআই (নিঃ) কাজী আফজাল শাহীন ও তার দলকে পুরস্কৃত করেন।

পরবর্তীতে দুপুর ১২:০০ ঘটিকায় নভেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফেব্রুয়ারি/২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *