নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মার্চ/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা ও মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট অফিসারদের দ্রুত সমাধানের নির্দেশ প্রদান করেন।

সভায় কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এসময় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই মোঃ রেহানুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এএসআই (নিঃ) কামরুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন, ক্লু-লেস মামলা ডিটেকশনে সফলতার জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) শরিফুল হাসান এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম-কে পুরস্কৃত করা হয়।

পরবর্তীতে একই দিনে দুপুর ১২.০০ ঘটিকায় মার্চ/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাসিক অপরাধ পরিস্থিতি ও মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *