নারায়ণগঞ্জ-৪: এনসিপির প্রার্থীর জনগণ সাক্ষাৎকালে বাধা প্রদানকারী যুবক গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বাঁশমলি এলাকায় বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস (এনসিপি) মনোনীত প্রার্থী জনাব আব্দুল্লাহ আল আমীন জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় বাধা প্রদানকারী এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

১৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৭.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আব্দুল্লাহ আল আমীন তাঁর দলীয় প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী ও সমর্থক নিয়ে ফতুল্লা থানার বাঁশমলি এলাকায় সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় তাদের পেছনে একজন অপরিচিত যুবককে দেখে তার সহযোগীরা তাকে পরিচয় জানতে চান।

যুবকটির শরীর তল্লাশি করার সময় একটি ছোঁড়া হাতে থাকা পাওয়া যায়। যুবকটি পেছনে আসার কারণ জানতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন এনসিপির কয়েকজন কর্মী তাকে ধাওয়া করে ধরে ফেলেন। ধস্তাধস্তির সময় এনসিপির দুইজন কর্মী সামান্য আহত হন।

ঘটনার সংবাদ পাওয়ার পর ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। তিনি যুবকের নাম, ঠিকানা সংগ্রহ করেন এবং পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে ঘটনাবলী অবহিত করা হয়। পুলিশ সুপার দ্রুত যুবকটিকে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন।

এর ধারাবাহিকতায় ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানার একটি আভিযানিক টিম রাত আনুমানিক ১২.৩৫ ঘটিকায় দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে যুবক আল আমীন @ আক্কা বাক্কা আলামিন (২৪), পিতা: মোঃ সিদ্দিক, মাতা: নুর জাহান, সাং: বাল্লমজা, থানা ও জেলা: গাইবান্ধা, বর্তমান ঠিকানা: বাশমুলি, কালাহাজীর বাড়ীর ভাড়াটিয়া, ফতুল্লা, নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত যুবক তার বাবার চায়ের দোকানে সাহায্য করে আসছে। তাকে বর্তমানে ফতুল্লা থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার সময় এ ধরনের ঘটনা দ্রুত সমাধান হওয়ায় সাধারণ জনগণ কিছুটা নিরাপত্তাবোধ করছেন। পুলিশ প্রশাসন নির্বাচনী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো প্রকার সহিংসতা বা নির্বাচনী বাধা প্রদানের ঘটনা সহ্য করা হবে না।

এ ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারা আশাবাদী, নির্বাচনী প্রচারণার সময় পুলিশ তৎপর থাকায় এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *