মোহাম্মদ হোসেন হ্যাপী:
রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সভায় আরও উপস্থিত ছিলেন—সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ অ্যাডভোকেট আলামিন; নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ; বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ; ব্যবসায়ী প্রতিনিধিগণ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; সাংবাদিক প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সভা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলা পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।