মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আজ বুধবার বেলা ৩টায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফরিদা আখতার, এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, কৃষক ও ইমামসহ সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের প্রতি বিশেষভাবে আসন্ন গণভোটকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। সভায় ভোটাধিকার, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং শান্তিপূর্ণ ও আইনানুগভাবে ভোটে অংশগ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। প্রধান অতিথি ও জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় গণভোট সংক্রান্ত তথ্য প্রচার এবং জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।