ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডিসি পরিবহন শ্রমিকদের কল্যাণে দ্রুত একটি ‘কল্যাণ ফান্ড’ গঠন ও চালু করার নির্দেশ দেন।
বুধবার (৫ নভেম্বর) সাক্ষাৎকালে ইউনিয়নের প্রতিনিধি দল ডিসিকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. রওশন আলী সরকার, সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. বাচ্চু দেওয়ান, মো. জামাল হোসেন, মো. জুয়েল হোসেন এবং মো. হেলাল।
ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,
“পরিবহন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণ যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে সেবা পায়, সেদিকে পরিবহন শ্রমিকদের সর্বদা খেয়াল রাখতে হবে।”
জেলা প্রশাসকের এই নির্দেশনায় পরিবহন শ্রমিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।