নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে ছিনতাই, সরকারি পিস্তল লুট

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আক্রমণ করে তার সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সদর মডেল থানার আওতাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান ভোরে তিন অজ্ঞাত ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার কোমরে থাকা সরকারি পিস্তল (তারাস) ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় এএসআই লুৎফর সঙ্গে ছিলেন ফোর্স কনস্টেবল মতিউর রহমানফয়সাল হোসেন, যারা রাতভর দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালন শেষে ওয়াশরুম ব্যবহার করার জন্য তিনি ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নগর ভবনের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করেন। এক ছিনতাইকারী দেশীয় চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা মোটরসাইকেলে লেগে যায়, এরপর অন্য দুই জন তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়।

পুলিশ ঘটনাস্থল তৎপরতার সঙ্গে ঘিরে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার জানান, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *