নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৭

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলাজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ৮৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৯ জন, নিয়মিত মামলার ১৭ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ২ জন এবং অন্যান্য ধারায় ১২ জন রয়েছেন। অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

থানাভিত্তিক গ্রেপ্তার ব্যক্তিদের বিবরণ নিচে দেওয়া হলো—

  • নারায়ণগঞ্জ সদর থানা: মাদক সেবনের অপরাধে ৬ জন, ওয়ারেন্টমূলে ২ জন এবং নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১১ জন।
  • ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ওয়ারেন্টমূলে ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৬ জন।
  • সিদ্ধিরগঞ্জ থানা: ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ওয়ারেন্টমূলে ১ জন এবং ১ জন চোরসহ মোট ৭ জন।
  • বন্দর থানা: বিভিন্ন অপরাধে অন্যান্য ধারায় মোট ৯ জন।
  • সোনারগাঁ থানা: ৬ বোতল কেরু মদসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী এবং ওয়ারেন্টমূলে ১ জনসহ মোট ১৭ জন।
  • রূপগঞ্জ থানা: ৫৬ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও ১২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী, ওয়ারেন্টমূলে ১ জন, নিয়মিত মামলায় ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৭ জন।
  • আড়াইহাজার থানা: ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২ জন এবং নিয়মিত মামলায় ৫ জনসহ মোট ১০ জন।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *