নারায়ণগঞ্জের পাঁচ আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের আলোচনার পর গত রবিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে প্রত্যেক আসনে স্থানীয় নেতৃত্ব, গণসংযোগ এবং সাংগঠনিক অবস্থান বিবেচনা করে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি নজরুল ইসলাম আজাদ, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় কার্যক্রম সক্রিয় রেখেছেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন তরুণ রাজনীতিক আজহারুল ইসলাম মান্নান, যিনি স্থানীয়ভাবে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।

এদিকে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য মাসুদুজ্জামান মাসুদ। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, এবারকার নির্বাচনে গণসমর্থনের জোরে নারায়ণগঞ্জ জেলায় দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *