নারায়নগন্জ বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়নগন্জ বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ৬ জনের শরীররই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, বসুন্ধরা সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরনে মদনগঞ্জ বাজার এলাকার সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। মানুষ প্রান বাঁচাতে এদিক সেদিক ছুটাছুটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *