নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা বিদেশী মদ জব্দ

নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।  গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই রাত ৯টার দিকে কলমাকান্দার খারনৈই ইউনিয়নের গলাছড়া নামক এলাকা থেকে এসব মাদ্রকদ্রব্য জব্দ করে বিজিবি।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ খারনৈই বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) অধীনস্থ ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নাম্বার ১১৭৭/৫-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গলাছড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ সক্ষম হয় বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *