নেত্রকোনার পূর্বধলায় মামলা ও হুমকিতে উত্তেজনা, এলাকায় নিরাপত্তা শঙ্কা

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটী (গনকাপাড়া) গ্রামে দুইটি মামলা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ফের উত্তেজনায় রূপ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫, রোববার, সকাল প্রায় ১১টার দিকে লিজকৃত জমিতে কাজ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মোখশেদ আলী (৫২), মৃত জাহের আলীর ছেলে, তার সপরিবার ও লোকজন নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আঃ রশিদ, রহিছ উদ্দিন, আমিরুল এবং জুনাইদ গুরুতর আহত হন।

আহতদের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য দ্রুত এগিয়ে আসেন, কিন্তু হামলাকারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আঃ রশিদের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন বাদী হয়ে স্থানীয় আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোঃ মজিবুর রহমান সহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, আসামি পক্ষ মামলাটি তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও, তারা সরকারি রাস্তা বন্ধ করে সাধারণ জনগণের চলাচলে বাধা সৃষ্টি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবির চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে আসামিরা সম্প্রতি সরকারি রাস্তা অবরোধ করেছে, যা স্থানীয় মানুষের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। জনগণ জানান, প্রতিদিনের চলাচলে এই বাধা তাদের দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করছে।

স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী আশঙ্কা করছেন যে, বর্তমান উত্তেজনার পরিবেশ কোনো বড় ধরনের দুর্ঘটনার জন্ম দিতে পারে। এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলেছে। সাংবাদিকরা সরজমিনে যাচাই করলে স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে, এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তারা চান, যাতে মামলার পক্ষপাতিত্ব ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *