ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬ সকাল ১১টার সময় মিম আক্তার (৬), পিতা- আজিজুল হক, মাতা- হাছিনা আক্তার, সাং- খুটাখালী, পূর্বপাড়া, খুটাখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার—ঈদগাঁও বাজারস্থ পুলিশ বক্সের সামনে বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করার সময় ঈদগাঁও ট্রাফিক পুলিশ অত্র থানাকে অবহিত করে। থানার কিলো-৯ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ মিম আক্তার (৬)-কে থানায় নিয়ে আসে এবং ঈদগাঁও থানা পুলিশ জানতে পারে, সে চকরিয়াস্থ মানারুল হিদায়া মহিলা মাদ্রাসা ও হেফজখানায় ১ম জামাতে পড়ালেখা করে।
অদ্য সকাল ০৮.০০ ঘটিকার সময় মিম আক্তার মাদ্রাসা থেকে বের হয়ে ঈদগাঁও বাজার এলাকায় বিভ্রান্ত হয়ে চলে আসে। মিম আক্তার (৬)-এর সাথে মনোরম পরিবেশে আন্তরিকভাবে কথা বলার এক পর্যায়ে প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে তার পরিবারের অবস্থান ও ঠিকানা সনাক্ত করে পরিবারের নিকট সংবাদ পৌঁছানো হয়।
অদ্য ১২/০৪/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় মিম আক্তার (৬)-কে তার বড় বোন নিশাত মনি লিজার জিম্মায় হস্তান্তর করা হয়।