পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এ আর সুমন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীর শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ আর সুমন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক—এই কামনা করি।

তিনি আরো বলেন, রোজা আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। আসুন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি।

এ সময় তিনি অষ্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। পরিশেষে তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *