পূবাইলে মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের পূবাইলে মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ও পূবাইল থানা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ নুরালি, অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল মামুন, মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া সরকার, সহকারী শিক্ষকরা পাকিজা তারান্নুম, তানিয়া আক্তার, পাপিয়া আক্তার, আয়েশা সিদ্দিকা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্যদের মধ্যে পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা ও আরও অনেকে।

বিদায় উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে হয় পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর ছাত্র-ছাত্রীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *