পেট্রোবাংলার নবনির্বাচিত চেয়ারম্যান আপেলকে শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন খোকন

সূর্য আহমেদ মিঠুন, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):

পেট্রোবাংলার নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সাবেক ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকন

মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজধানীর উত্তরায় চেয়ারম্যানের বাসভবনে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দেলোয়ার হোসেন খোকন। এ সময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এ সময় দেলোয়ার হোসেন খোকন বলেন, ওয়ালিউর রহমান আপেলের নেতৃত্বে পেট্রোবাংলা আরও গতিশীল হবে এবং দেশের জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় দেলোয়ার হোসেন খোকনের সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা আলমগীর হোসেন খোকা, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, সদস্য আরমান হোসেন এবং মৎস্যজীবী দল নেতা রাকিব মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *