প্রথম কর্মদিবসে বুধবার সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব দায়িত্ব গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয়ে উপস্থিত হন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আগমনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
প্রতিমন্ত্রী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের পরিবহন খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।