ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ফারুকের মরদেহ

কামরুল ইসলাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। পাশাপাশি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক উদ্দিন দুই দিন আগে নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *