মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আজিজুর রহমান (অপস)-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৩ মে ২০২৬ তারিখ ভোর ৪টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির ২য় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এ সময় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল্লাহ (৩২)। তিনি মোঃ দেলোয়ার হোসেনের ছেলে এবং মৃত পারভীন বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা মধ্যনগর বক্তাবলী হলেও বর্তমানে তিনি দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি (এলান সাহেবের বাড়ির ভাড়াটিয়া), ফতুল্লা, নারায়ণগঞ্জে বসবাস করছিলেন।
অভিযানে তার হেফাজত থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ৪৫ গ্রাম) এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।