ফতুল্লায় বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচিসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪)।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এছাড়া পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *