মোহাম্মদ হোসেন হ্যাপী:
২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের মুসলিমনগর, এনায়েতনগরে অবস্থিত ‘আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’-তে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালীন ফ্যাক্টরিতে নিম্নলিখিত অব্যবস্থা লক্ষ্য করা যায়:
-
খাদ্য উৎপাদনের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা ছিল।
-
বিএসটিআই লাইসেন্স/অনুমোদনবিহীন অবস্থায় সেমাই, নুডলস, ঘি সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণ করা হচ্ছিল।
-
উৎপাদন ও প্যাকেজিং এলাকায় খাদ্যকর্মীরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করেননি।
উপরোক্ত অপরাধের ভিত্তিতে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার শমিত রাজা-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী ফ্যাক্টরিটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
অভিযানে উপস্থিত ছিলেন:
-
জনাব সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য অফিসার, নারায়ণগঞ্জ
-
জনাব মো: শাহজাহান হালদার, নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, নারায়ণগঞ্জ
-
অন্যান্য সহকারী স্টাফ।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের সদস্যবৃন্দের একটি চৌকস টিম।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।