আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের বাগান থেকে জলপাই তুলে নেওয়াকে বৈধতা দিয়ে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইসরাইলের প্রভাবশালী ধর্মীয় নেতা রাব্বি ডোভ লিওর। তাঁর এ বক্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে, ইহুদি ধর্মীয় নেতাদের একটি অংশও ফিলিস্তিনিদের ফসল অবৈধভাবে সংগ্রহের আহ্বানের বিরোধিতা করেছেন।
শুক্রবার দেওয়া ফতোয়ায় ডোভ লিওর দাবি করেন, ইসরাইলি বিধিনিষেধের কারণে যেসব ফিলিস্তিনি কৃষক নিজেদের জলপাই সংগ্রহ করতে পারছেন না, তাঁরা আগের বছরগুলোতে জলপাই ভোগ করার মাধ্যমে ইতোমধ্যে যথেষ্ট ক্ষতিপূরণ পেয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিদের মালিকানার দাবি থেকে এসব বাগানের জলপাই তুলে নেওয়া যেতে পারে।
পশ্চিম তীরে ইসরাইলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগের মধ্যে এমন বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ১৯৩৩ সালে পোল্যান্ডে জন্ম নেওয়া ডোভ লিওর ফিলিস্তিনিদের বাগান থেকে জলপাই সংগ্রহ করাকে একধরনের ‘অতিরিক্ত পুণ্য’ বা মহৎ কাজ হিসেবে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, ইহুদি বসতির বাইরের জমিগুলোও বসতি স্থাপনকারীদের দখলে নেওয়া উচিত, যাতে প্রকাশ্যে মালিকানা প্রতিষ্ঠা করা যায় এবং বাইবেলের নির্দেশ অনুসরণ করা সম্ভব হয়।
ফতোয়ায় দাবি করা হয়, ইহুদি জাতি কখনোই ইসরাইলের ভূমির ওপর তাদের দাবি ছেড়ে দেয়নি। ডোভ লিওরের বক্তব্যে আরও বলা হয়, আরবরা ইহুদি জাতি বা কোনো একক ইহুদির কাছ থেকে এসব জমি কেনেনি। তাই তাঁর মতে, জমিগুলোর মালিকানা ইহুদিদেরই রয়েছে।
জলপাই সংগ্রহের মৌসুমে সহিংসতা
জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার পশ্চিম তীরজুড়ে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের ৩৪টি হামলার ঘটনায় অন্তত ১৯ জন আহত হন।
এসব সহিংসতার সংবাদ সংগ্রহের সময় ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর হয়ে কাজ করা এক মার্কিন ফটোসাংবাদিকও বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন। একই দিনে পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
ইসরাইলি বিধিনিষেধ ও বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কায় বহু ফিলিস্তিনি কৃষক নিজেদের কৃষিজমিতে যেতে পারছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ফতোয়ার বিরোধিতা ইহুদি ধর্মীয় নেতাদের
ডোভ লিওরের বক্তব্যের বিরোধিতা করেছেন ইহুদি ধর্মীয় নেতাদের একটি অংশ। গুশ এতজিওন বসতির ধর্মীয় কাউন্সিলের রাব্বিরা এক যৌথ চিঠিতে ফিলিস্তিনিদের ফসল অবৈধভাবে তুলে নেওয়াকে ‘চুরি’, ‘ধর্মদ্রোহিতা’ ও ‘নৈতিক অধঃপতন’ বলে আখ্যা দিয়েছেন।
প্রায় ৮০০ অর্থোডক্স রাব্বির সংগঠন ‘জোহার’ এক বিবৃতিতে জানিয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করার কর্তৃত্ব কেবল রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্র যতক্ষণ জলপাইয়ের ওপর আরবদের মালিকানা স্বীকার করে, ততক্ষণ সেগুলো তাঁদের সম্পত্তি।
ইসরাইলি রাজনীতি বিশ্লেষক মামুন আবু আমের আল জাজিরাকে বলেন, ডোভ লিওরের বক্তব্যের বিরোধিতা করা ধর্মীয় গো