বরিশাল নগরীতে বিএমপির বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

স্টাফ রিপোর্টার, বরিশাল:

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

বিএমপি মিডিয়া সেলের তথ্যমতে, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় একজন, নিয়মিত মামলায় তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

বিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

তথ্যসূত্র: বিএমপি মিডিয়া সেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *