মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী খোশবাস চৌধুরী বাড়ির শাখাওয়াত হোসেন শিপন জানান, তিনি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের ব্রিকস ফিল্ড থেকে দাদনের ভিত্তিতে ইট ক্রয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে নির্ধারিত ইট সরবরাহ না করে তার অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় টাকা উদ্ধার না পেয়ে ২০২৫ সালে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, চেয়ারম্যানের স্ত্রী বিষয়টি নিয়ে বলেন, “আমার স্বামী গত চার দিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুর ১২টার দিকে আমি বাসায় আসি। পরে কোর্টের আইনজীবীর মাধ্যমে জানতে পারি, তাকে গ্রেফতার করা হয়েছে।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।