বাউফলে প্রাক্তন শিক্ষার্থীদের ব‍্যতিক্রম আয়োজন

মো.দুলাল হোসেন(বাউফল প্রতিনিধি):  ১৯৬৮ সালে বাউফল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত এওয়াইএম নজিরুল হক মিঞা কর্তৃক প্রতিষ্ঠিত হয় পটুয়াখালীর বাউফলের সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়টি। বিদ‍্যালয়টি প্রতিষ্ঠার পর এই প্রথমবার ১৯৯৭ ব্যাচ থেকে ২০২৬ সালের শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রথমবারের মত এই জমকালো মিলনমেলার শুভ সূচনা করেন ।
“স্মৃতির পথে রাঙানো পুনর্মিলনী” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে পুরনো দিনের স্মৃতি, অভিজ্ঞতা ও বন্ধুত্বের বন্ধন নতুন করে স্মৃতির পাতায় সংযোজন করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বতর্মান ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. সোহাগ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর নবী, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান এবং প্রাক্তন শিক্ষকমন্ডলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন গ্রামীণ, বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
১৯৯৭ থেকে ২০২৬৫ ব‍্যাচের বিভিন্ন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রেখে বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও বিভিন্ন স্মৃতিচারণ পর্বের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রক্তন শিক্ষক ও বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সহ সকলকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন প্রাক্তন শিক্ষার্থীরা, অনুষ্ঠান শেষে রাতে লটারি বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থীরা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রাণের বিদ‍্যাপিঠ বিলবিলাস মাধ্যমিক বিদ‍্যালয়ের ভৌত অবকাঠামো শিক্ষার গুনগতমান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
উল্লেখ্য প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ‍্যালয়ের নাম ফলকটি গোল্ডেন এসএস দ্বারা নির্মান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *