বাকেরগঞ্জে (বরিশাল-৬) বিএনপি মনোনীত আবুল হোসেন খান সংসদ সদস্য নির্বাচিত

মোঃ লুৎফর রহমান খান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জাতীয় সংসদ বাকেরগঞ্জ (বরিশাল-৬) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ (বরিশাল-৬) আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ আসনের ১১৩টি কেন্দ্রে ৩,১৫,৫৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার ব্যবহার করেন। এর মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মাহমুদুন্নবী পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ ফয়জুল করিম পেয়েছেন ২৮,৮২৩ ভোট, গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া পেয়েছেন ১৩৭ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস পেয়েছেন ২৩৮ ভোট এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৪৪ ভোট।

উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। গণভোটে ১,১২,০৭০ জন “হ্যাঁ” ভোট প্রদান করেছেন এবং ৪১,৩২৬ জন “না” ভোট প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *