বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে কাঠ ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন সিকদার:

আজ বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি জনাব মোঃ আবুল বাসার, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বান্দরবান জেলার কাঠ ব্যবসার বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ ব্যবসা পরিচালনায় বিদ্যমান জটিলতা, পরিবহন সংকট, বন বিভাগের নীতিমালা বাস্তবায়ন এবং বৈধ কাঠ সরবরাহ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

জেলা প্রশাসক মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, জেলার উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সকলকে আইনানুগভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বান্দরবানের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *