মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা যায়, ছাতা মার্কার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বাচ্চু ১৭৫টি ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী মোঃ হারুনুর রশিদ ১৩৫টি ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে জনাব এনাম মোরগ মার্কায় ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম টেলিভিশন মার্কায় ৮৯ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আলমগীর গোলাপ ফুল মার্কায় ১৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মোরশেদ দেয়াল ঘড়ি মার্কায় ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ মিজানুর রহমান টেবিল মার্কায় ১৭০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ জালাল আপেল মার্কায় ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ সাইফুল ইসলাম প্রজাপতি মার্কায় ১৬৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ ইমরান হোসেন বাচ্চু ১০৩ ভোট পেয়ে পরাজিত হন।
কোষাধ্যক্ষ পদে অমিত বড়ুয়া মোমবাতি মার্কায় ১৭৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাম্বুলেন্স মার্কার জনাব মোঃ জিয়া ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচন উপলক্ষে ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম বাচ্চু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শ্রমিক ভাইদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি বিজয় অর্জন করেছেন। তিনি মাইক্রোবাস শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে পরাজিত প্রার্থী মোঃ হারুনুর রশিদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।