মোঃআনজার শাহ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের (বিটিএসএফ) কেন্দ্রীয় উপদেষ্টা ও দৈনিক তাজা খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, প্রযোজক ও সমাজসেবিকা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুকে দাঁড় করিয়ে সোমবার (১৭ আগস্ট) বিকেলে কক্সবাজারে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল দিয়ে রিংকুকে বরণ করেন বিটিএসএফের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিটিএসএফের সভাপতি খোরশেদ আলম হেলালীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন আসমির সুপার শপ অ্যান্ড শপিং জোন বিডির ব্যবস্থাপনা পরিচালক তানজিনা ইসলাম শর্মী, চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, কক্সবাজারের মোহাম্মদ সেলিম ও বিটিএসএফের অন্যান্য সন্মানিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের নেতারা সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে বিটিএসএফের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু তার বক্তব্যে বলেন, “বিটিএসএফ নিরলসভাবে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের নৈতিক দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের কল্যাণে কাজ করাও সাংবাদিকের মৌলিক দায়িত্ব।
খোরশেদ আলম হেলালী অনুষ্ঠানে বলেন, “অ্যাডভোকেট শাহিদা রিংকু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবায় নিবেদিতভাবে কাজ করেছেন। তার অভিজ্ঞতা ও আন্তরিক সহযোগিতা বিটিএসএফের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে।”
এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিটিএসএফের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এই ঐক্য ও সহযোগিতা ভবিষ্যতে সংগঠনের সমাজসেবামূলক ও পেশাগত উদ্যোগকে আরও গতিশীেল করবে।