বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোহাম্মদ হোসেন সুমন:

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সরকারি পরিপত্রের আলোকে জ্বালানি ব্যবস্থাপনা, সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং সম্ভাব্য সংকট নিরসনে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও সংশ্লিষ্ট খাতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নিয়ে বর্তমান পরিস্থিতি, জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থ রক্ষা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *