সাদিয়া জাহান:
প্রতিবছর দেশের শিক্ষা খাত প্রায় ১০ হাজার কোটি টাকার পূনঃভর্তি বানিজ্যে জর্জরিত। বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে। বিশ্বের অন্যান্য দেশে যেখানে পুনঃভর্তি নেই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের বাণিজ্য চালায় না, কিন্তু বাংলাদেশে এটি এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারেরা তাদের আয়ের অধিকাংশ টাকা সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করতে গিয়ে চরম অভাব, অনটন এবং মানবেতর জীবনযাপনের সম্মুখীন হচ্ছে। সারাদেশে লাখ লাখ অভিভাবকের বুক ফাটা কষ্টের দিকে কেউ চোখ রাখছে না।
এমন পরিস্থিতিতে, বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভেলপমেন্ট সোসাইটি জনস্বার্থে একটি রীট দাখিলের উদ্যোগ নিয়েছে। এই রীটে প্রতিবছর পুনঃভর্তি পদ্ধতি বাতিল এবং এ বছর যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন তাদের ফি ফেরত দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশ চাওয়া হবে।
সংগঠন জানাচ্ছে, আগামীকাল ২৫শে জানুয়ারি ২০২৬, বেলা ১২:৩০ মিনিটে বাংলাদেশ আইন ও অধিকার এইড সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রীট দাখিলের পর বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে। এ বিষয়ে সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
সুলতান মাহমুদ
চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা
বাংলাদেশ রাইটস এন্ড পুয়র ডেভেলপমেন্ট সোসাইটি