ভাষা শহীদদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়: এমপি শাহজাহান চৌধুরী

আবদুল আজিজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত সী ওয়ার্ল্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানি হাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক অর্থসহ কোরআন তেলাওয়াত করেন।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াছ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আশিফ উল্লাহ মুহাম্মদ আরমান প্রমুখ।

সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *