মদনের বাচ্চু মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন

নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের মৃত জাহেদ তাং-এর ছেলে মোঃ বাচ্চু মিয়ার হত্যা মামলার আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

সূত্রে জানা যায়, গত ২৬/০৩/২০২৬ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার বিকাল প্রায় ৫টার দিকে বাচ্চু মিয়া নিজ জমির ধানক্ষেতে গিয়ে দেখতে পান, ক্ষেতের মধ্যে কয়েকটি গরু ধান খাচ্ছে এবং নষ্ট করছে। একই ইউনিয়নের আতমাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে গরুর মালিক মোঃ আতিকুল ইসলাম (কুন ইসলাম)-এর সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে তিনি তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করেন।

এসময় ক্ষেতের মালিক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের হাওরে থাকা লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায় এবং সেখানেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে সরেজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

এই ঘটনার পর মৃতের ছেলে মোঃ আলামিন তাং বাদী হয়ে মদন থানার অফিসার ইনচার্জ বরাবর একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রতিপক্ষ মোঃ আতিকুল ইসলাম (কুন ইসলাম)সহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। যার মদন থানার মামলার নং ১৫/৪১।

এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারবর্গ ও গ্রামবাসী।

প্রকাশ থাকে যে, উল্লেখিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *