মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী

মোঃ সুমন মিয়া:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা-২ আসনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই চলছিল নানা জল্পনা-কল্পনা। বিএনপির দলীয় প্রার্থী কে হতে পারেন, কে হবেন ধানের শীষের মনোনীত প্রার্থী—এই চিন্তায় দিন কাটছিল দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে চলছিল এসব আলোচনা। তবে আলোচনা মূলত বিএনপির দলীয় প্রতিক ধানের শীষের কান্ডারী কে হবেন, সেটিকে ঘিরে ছিল।

সকল জল্পনা-কল্পনা এবং চুলচেড়া বিশ্লেষণের পর মাগুরা-২ আসনের সকল শ্রেণী ও পেশার মানুষের মুখে হাসি ফোটাতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, মাগুরা-২ আসনে (মহম্মাদপুর-শালিখা ও সদর চার ইউনিয়ন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের টিকিট পেয়েছেন এ্যাড. নিতাই রায় চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় মাগুরা-২ আসনে, ১৯টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষ ভোটারের অভিভাবক হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী-এর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *