Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাদারীপুরে ডিবির সাঁড়াশি অভিযান ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার। - দৈনিক স্বাধীন সংবাদ

মাদারীপুরে ডিবির সাঁড়াশি অভিযান ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার।

 

স্টাফ রিপোর্টার :
মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদারীপুর সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি ও দেশি মদ এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১০ই জুন)রোজ: রোজ বুধবার রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটের দিকে সদর থানার সুমন হোটেল সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারের সামনে এবং বাদামতলা জনতা ক্লাব এলাকায় পলাতক সজল সরকারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) এবং আইনের সাথে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করা হয়।

অভিযানে তাদের দখল থেকে ৪ বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রিন ও রয়্যাল স্টেজ হুইস্কি) এবং ৭ বোতল দেশি কেয়ারু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর থানার থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল সরদার (৩০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর আগে ইয়াবা বিক্রয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *